সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা-মোংলা মহাসড়ক দিগরাজে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

খুলনা-মোংলা মহাসড়ক দিগরাজে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১

কামরুজ্জামান টুকু, নিজস্ব প্রতিবেদক

খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ এলাকায় নৌবাহিনীর ক্যাম্পের সামনে বাস ও মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায়  মোটর সাইকেল চালক রাজন (৩৫)  নিহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার সময় দুর্ঘটনা ঘটে।মোটরসাইকেল আরোহী একজন গুরুতর আহত হন আঃ রাসেল (৩০)। তারা দুজনেই খুলনা করিমনগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ক্যাম্পের সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয় মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলে এসংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায় । এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রাজন ঘটনা স্থলে মারা যান। এ সময় গুরুতর আহত হয় রাজনের সাথে থাকা আরোহী রাসেল। স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে বন্দর হাসপাতালে দ্রুত চিকিৎসার জন্য  পাঠান। পরে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোংলা বন্দর হাসপাতালের ডাঃ গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন। হাসপাতালে তার মরদেহ আনা হয়। আর গুরুতর অবস্থায় আনা রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আঃ রবের ছেলে। আর গুরুতর আহত রাসেল একই এলাকার মোঃ বুলবুলের ছেলে।

মোংলা থানার এসআই জ্যোতির্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে বাস ফেলে চালক ও ড্রাইভার পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers