শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

তারকায় ঠাসা আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে তুললেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।গতকাল ভোরে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে তিন তিনটি শট সেভ করে তিনিই আর্জেন্টিনার জয়ের নায়ক। আগামী রোববার ভোরে কোপার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।ব্রাসিলিয়ার স্তাদিও ন্যাসিওনাল মানে গারিঞ্চায় আজ মূল সময়ে আর্জেন্টিনাকে জিততে দেয়নি কলম্বিয়া। এ সময় খেলা ড্র ছিল ১-১ গোলে। লিওনেল মেসির পাস থেকে ম্যাচের সপ্তম মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। অবশ্য আর্জেন্টিনার রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ৬১ মিনিটে গোল পরিশোধ করে ফেলেন কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজ। মূল সময়ে এভাবেই অমীমাংসিত ছিল সেমিফাইনাল।টাইব্রেকারে আর্জেন্টিনা চার শটে তিনটি ও কলম্বিয়া পাঁচ শটে দুটি গোল করতে সমর্থ হয়। সানচেজ, দিয়েগো মিনা ও কারদোনার শট সেভ করেন মার্তিনেজ। আর্জেন্টিনার হয়ে লক্ষ্যভেদ করেন মেসি, লিয়ান্দ্রো পারেদেস ও লাউতারো মার্তিনেজ। ১৪ বছর পর আর্জেন্টিনা  ও ব্রাজিল কোনো বড় আসরের ফাইনাল খেলতে যাচ্ছে। সর্বশেষ ২০০৭ সালের কোপা আমেরিকা আসরে এ দুই লাতিন জায়ান্ট ফাইনালে মুখোমুখি হয়েছিল, যেবার আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার উৎসব করে সেলেসাওরা। তার চার বছর আগেও ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীরা। সব মিলিয়ে কোপায় ব্রাজিল জিতেছে নয়টি শিরোপা। যদিও এখানে আর্জেন্টিনা অনেক এগিয়ে, তাদের শিরোপা ১৪টি। আর ১৫টি শিরোপা জিতে কোপায় সবার উপরে উরুগুয়ে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers