শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সেরা আটে মুখোমুখি ব্রাজিল-চিলি, আর্জেন্টিনা-একুয়েডর

সেরা আটে মুখোমুখি ব্রাজিল-চিলি, আর্জেন্টিনা-একুয়েডর

ক্রীড়া প্রতিবেদক

চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার এবারের আসরের কোয়ার্টার-ফাইনালের লাইনআপ। আয়োজক এবং শিরোপাধারী ব্রাজিল সেরা আটে লড়বে চিলির বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে একুয়েডরকে।গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচে বলিভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার সফলতম দল উরুগুয়ে।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে আর্জেন্টিনা। আগামী রোববার চতুর্থ কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে খেলবে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ১৪বারের চ্যাম্পিয়নরা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে চতুর্থ হয়েছে একুয়েডর।

আর্জেন্টিনার মতোই তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল। মুকুট ধরে রাখার মিশনে নামা তিতের দল আগামী শনিবার নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে খেলবে। ২০১৫ ও ২০১৬ সালের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা চিলির চলতি প্রতিযোগিতা খুব একটা ভালো যাচ্ছে না। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চতুর্থ দল হিসেবে সেরা আটে এসেছে তারা।আগামী শনিবার ভোর তিনটায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ পেরু মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় হওয়া প্যারাগুয়ের।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে আগামী রোববার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের। এবার ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে কলম্বিয়া।

গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে বলিভিয়া ও ভেনেজুয়েলা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers