শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
টানা ১৫ ম্যাচ অপরাজেয় আর্জেন্টিনা

টানা ১৫ ম্যাচ অপরাজেয় আর্জেন্টিনা

ক্রিড়া প্রতিনিধি

টানা তিন ড্রয়ের পর জয়ের মুখ দেখলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ও কোপার আমেরিকার প্রথম ম্যাচে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় পেল লিওনেল স্কালোনির দল। এ জয়ের সুবাদে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আগে গোল করেও জিততে ব্যর্থ হয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও আগে গোল করে লিড নেয় আর্জেন্টিনা। তবে আর গোল হজম করতে হয়নি তাদের। ম্যাচের ১৩ মিনিটে করা গোলেই হাসি মুখে মাঠ ছাড়ে মেসিরা।টানা দুই ম্যাচে অপরাজিত থেকে টানা ১৫ ম্যাচে অপরাজেয় থাকলো মেসিরা। সবশেষ ১৫ ম্যাচ আগে আর্জেন্টিনা ম্যাচ হেরেছে ব্রাজিলের কাছে। যদিও এরপর ব্রাজিলের সাথে আরো একটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, সে ম্যাচে ১ গোলে জিতেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা৷

আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচ হেরেছিলো আজকের দিন থেকে কমপক্ষে ৭১৭ দিন আগে। ক্যালেন্ডারের পাতায় যে সময়টা ২ বছর থেকে ১৪ দিন কম। অর্থাৎ ১ বছর ১১ মাস ১৬ দিন আগে সর্বশেষ ম্যাচ হেরেছিলো আর্জেন্টিনা। মিনিটের হিসাবে যা দেড় লাখ, আর সেকেন্ডের হিসাবে ৬২ লক্ষ সেকেন্ড।এই ৭১৭ দিনে আকাশি নীলরা ম্যাচ খেলেছে ১৫টি। ১৫ টির মধ্যে ৮ টি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, বাকি ৭ টি ম্যাচে ড্র করেছে মেসিরা৷ এই সময়ে আর্জেন্টিনা জার্মানি, ব্রাজিল, কলম্বিয়া,মেক্সিকোর মত দলের সাথে ম্যাচ খেললেও পা হড়কায় নি একবারও।অ্যাওয়ে ম্যাচে ২০১৯ সালে ১০ নভেম্বরে জার্মানির সাথে ২-২ গোলে ড্র করেছিলো আর্জেন্টিনা। পাঁচদিন পর ব্রাজিলকে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই সময়ে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে উরুগুয়ে, পেরু, বলিভিয়া, ইকুয়েডর, ব্রাজিল, মেক্সিকো ও চিলির বিপক্ষে।
গ্রুপপর্ব প্রায় নিশ্চিত আর্জেন্টিনার। গ্রুপ পর্ব শেষ করবার পর মুল পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার। লিওনেল মেসির একটি আন্তর্জাতিক শিরোপা জয়ের চাপের কারনে তুলনামূলক বেশি চাপে আছে আর্জেন্টিনাও। তবে লিওনেল মেসির কারনে আর্জেন্টিনাকেও ফেভারিট ভাবা হচ্ছে এবারের কোপা আমেরিকাতে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers