শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সাকিব আল হাসান: মাঠে লাথি মেরে স্ট্যাম্প উড়ালেন

সাকিব আল হাসান: মাঠে লাথি মেরে স্ট্যাম্প উড়ালেন

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান ও আবাহনীর মধ্যে উত্তেজনাপূর্ণ একটি খেলায় আম্পায়ার এলবিডব্লিউ’র আবেদন মেনে আউট না দেয়ায় লাথি মেরে স্ট্যাম্প উড়িয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।

এরপর আম্পায়ার ইমরান পারভেজের দিকে তেড়ে যান ও বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে তাকে।

এই টি-২০ ম্যাচের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন সাকিব আর ক্রিজে ব্যাটসম্যান ছিলেন আবাহনীর মুশফিকুর রহিম।

এটিই ছিল ম্যাচে তার করা একমাত্র ওভার এবং তিনি মুশফিকুর রহিমকে বল করলে বল পায়ে লাগার পর আবেদন জানান তিনি।

কিন্তু আম্পায়ার নেতিবাচক উত্তর দেন।

সাথে সাথেই ক্ষিপ্ত হয়ে স্ট্যাম্পে লাথি মেরে তাকে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় টিভি ক্যামেরায়।

আম্পায়ারের সাথে বিতণ্ডায়
আম্পায়ারের সাথে

এ সময় আবাহনীর স্কোর ছিল ৩ উইকেটে ২১ রান আর এর আগে মোহামেডান প্রথম ইনিংসে ব্যাট করে ১৪৫ রান তোলে।

এর কিছুক্ষণ পরই আম্পায়ার বৃষ্টির জন্য খেলা বন্ধ করলে আবার হাত দিয়ে স্ট্যাম্প উপড়ে ফেলেন সাকিব।

ড্রেসিংরুমে ফেরার পথে তিনি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আবাহনীর কোচ খালেদ মাহমুদের সাথেও।

পরে দলীয় ক্রিকেটাররা এসে তাকে ড্রেসিং রুমে নিয়ে যান।

পরে সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পাতায় পোস্ট দিয়ে এ ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers