শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে ৯ম ফরহাদ স্মৃতি এল পি এল ক্রিকেট খেলার উদ্বোধন

ফকিরহাটে ৯ম ফরহাদ স্মৃতি এল পি এল ক্রিকেট খেলার উদ্বোধন

লখপুর প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে লখপুর স্পোটিং ক্লাবের আয়োজনে উৎসব মূখর পরিবেশে ৯ম ফরহাদ স্মৃতি লখপুর প্রিমিয়ার লীগ (এলপিএল) ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে ৮টি দল অংশগ্রহন করছে। শনিবার সকাল ১০টায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছাক কলেজিয়েট স্কুল মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লখপুর গ্রুফ অব ইন্ড্রাষ্ট্রিজ ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন, অধ্যক্ষ স. ম নাসিম উদ্দিন মাহতাব, ডা: গোলাম রব্বানী, আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি মো: জসিম উদ্দিন শেখ। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আল-আমিন শেখ ও রুবেল শেখ। এসময় আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers