শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের লখপুরে স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক উন্মুক্ত সভা

ফকিরহাটের লখপুরে স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক উন্মুক্ত সভা

বাদশা আলম/সাকিব
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি শক্তিশালী ইউনিয়ন পরিষদ গঠন করতে উন্মুক্ত ওয়ার্ড সভা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ৭নং ওয়ার্ডের জাড়িয়া ভট্টেখামার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংরক্ষিত ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা শিল্পি বেগম শিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন এ অঞ্চলে বর্তমান সরকারের সময়ে প্রতিটা সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে, তার মধ্যে বিশেষ করে রাস্তাঘাট ব্রীজ ক্যালভেট স্কুল কলেজ ও মাদ্রসা গুলির অবকাঠমোগত উন্নয়ন চোখে পড়ার মত। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য মাক্সের বাধ্যতা মুলক ব্যাবহারের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাজির আহম্মেদ, বিপ্লব দাশ, ইউপি সচিব প্রসুন দাশ, ইউপি সদস্য হারুনার রশিদ, অবসার প্রাপ্ত শিক্ষক আব্দুল হালিম, সাবেক মেম্বর মোঃ শফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যাবসায়ী ফেরদাউস মোড়ল প্রমুখ। এসময় উপকারভোগীদের মধ্যে চাহিদা দাবী করেন আঃ রউফ, আঃ হামিদ, শরিফুল ইসলাম ও সালমা বেগম। তাঁরা বিভিন্ন কাচা রাস্তায় ইটের সলিং নিমার্ণ, কয়েকটি স্থানে নিমার্নাধীন ক্যালভেটের পাট দিয়ে পানি নিষকাশনের সুব্যাবস্থা গ্রহনের জন্য জোর সুপারিশও করেন। যা ইউপি সচিব খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। এর আগে স্বচ্ছতা স্বরুপ ৩৮জন অস্বচ্ছল মহিলাদের ভিজিডি কার্ড বাছাই করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers