শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“ডাঃ দুলাল স্মৃতি ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট” মিলন হার্ডওয়ার একাদশ চ্যাম্পিয়ন হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ

“ডাঃ দুলাল স্মৃতি ২৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট” মিলন হার্ডওয়ার একাদশ চ্যাম্পিয়ন হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ

সোবহান হোসাইন (প্রতিষ্ঠাতা ও প্রকাশক)
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি ২৪দলীয় ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলায় মিলন হার্ডওয়ার বাগেরহাট একাদশ চ্যাম্পিয়ন এবং হাকিমপুর দীপ্ত কিংস রানার্স আপ হয়েছে। শনিবার ভোর রাত ৩টায় হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃশাহেদুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী মনির খান, বিশিষ্ট শিল্পপতি নূর মহম্মদ, শিল্পপতি ও সমাজসেবক লিটন শিকদার। খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ দলের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন। স্বর্গীয় ডাঃ দুলাল কৃষ্ণ শিকদার স্মৃতি টুর্নামেন্ট হাকিমপুর যুব সংঘের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি লিটন শিকদারের সার্বিক তত্তাবধায়নে বৃহস্পতিবার সকাল ৯টায় খেলা শুরু হয়ে শনিবার রাত ৩টায় ফাইনাল খেলা এবং রাত ৪টায় পুরস্কার বিতরনের মধ্যদিয়ে খেলা সমাপ্ত হয়েছে। আনন্দঘন এ খেলায় ম্যান অব দি টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যান হয়েছে চুলকাঠি দিপু একাদশের খেলোয়াড় সাজু এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন মিলন হার্ডওয়ার বাগেরহাট একাদশের খেলোয়াড় শাওন। এসময় বিভিন্ন কর্মকর্তা ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।টুর্নামেন্টে ভাষ্যকার ছিলেন বনি আমিন খাঁন, ইংলিশ ও বাংলা ভাষায় মুখোরিত করে তোলেন সামসুল হুদা স্কুল মাঠ।

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers