সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের শেড নির্মাণ কাজ এর উদ্ভোধন

মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের শেড নির্মাণ কাজ এর উদ্ভোধন

চুলকাঠি অফিস
বাগেরহাটের ফকিরহাটে অবস্থিত দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর নবনির্মিতব্য শেড নির্মাণ কাজ (বেইজ কাটা) এর উদ্ভোধন বৃহস্পতিবার দুুপুর ১২টায় অর্গানিক বেতাগায় অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সরকারের উন্নয়ন মুলক কাজ গুলি সুসম্পন্ন করতে হবে। আপনারা নির্দ্বিধায় কাজ করুন আমরা আপনাদের সর্বপ্রকার সহযোগীতা করবো। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ এর আগে তাদের জমি দিয়েছেন বিমান বন্দরে, তার পর তাপবিদ্যুৎ কেন্দ্রে আর এখন দিয়েছেন রেল বা মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে। তাঁরা এ অঞ্চলের উন্নয়ন চায়, আর উন্নয়ন চায় বলেই তারা একেরপর এক তাদের জমি দিচ্ছে। সেই উন্নয়ন মুলক কাজ গুলি স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করা হলে এ অঞ্চলের মানুষ তাদের কাংক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের ব্যাবস্থাপক ডাঃ মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মহিষ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মুহসীন তরফদার রাজু ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ শাহ জাহান, মোঃ নুর নবী, আসাদুজ্জামান আসাদ, মোঃ হাসান আলী, বেতাগা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, বাগেরহাট সদর উপজেলা আ,লীগ নেতা শেখ আব্দুর সাত্তার ও ঠিকাদার আলমগীর হোসন সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এর আগে প্রধান অতিথি নির্মানাধীন বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers