সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে শিল্পপতি মরহুম ফরহাদ হোসেনের শাহাদাৎ বার্ষিকী পালন ও স্বরণ সভা

ফকিরহাটে শিল্পপতি মরহুম ফরহাদ হোসেনের শাহাদাৎ বার্ষিকী পালন ও স্বরণ সভা

চুলকাঠি অফিস : ফকিরহাটে বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা মরহুম এসএম ফরহাদ হোসেন এর ১৯তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে লখপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার সকাল সাড়ে ১১টায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু হুরাইরা বিশ্বাস।

ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, অধ্যক্ষ স,ম, নাছিম উদ্দিন মাহাতাব, ইউনিয়ন আ,লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রব্বানী, মোঃ নুর হাবিব, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরুপ কুমার দাশ, যুবলীগের সভাপতি মোঃ জাহিদ ইকবাল ও সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ প্রমুখ। সভা শেষে মাওলানা মোঃ ওমর ফারুকের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers