শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের পক্ষথেকে ব্লাড গ্রুপিং ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনু্ষ্ঠিত

ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের পক্ষথেকে ব্লাড গ্রুপিং ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনু্ষ্ঠিত

আলমগীর  হোনেন,নিজস্ব প্রিতিবেদক):
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের পক্ষথেকে ১৬ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার সকাল ৯টায় ব্লাড গ্রুপিং ও ফ্রি চিকিৎসা ক্যাম্প অনু্ষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মুনীর হোসেন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের মোওলানা রবিউল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মেডিকেল অফিসার আরিজুল ইসলাম,শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম।শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুল ইসলাম ওমর।শুভদিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রবীর বিশ্বাস।এছাড়া এসময় শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আলী আহম্মদ।বেতাগা রক্ত সেবার পরিচালক মোঃ আলমগীর হোসেন। শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু হানিফ শেখ ডালিম সহ শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন দাশ বলেন রক্ত দিয়ে মানুষের পাশের দাড়ানোটা পবিত্র সেবা। যুব সমাজকে মাদকাসক্ত সহ সকল অপরাধ মূলক কাজ থেকে রক্ষা করতে এ উদ্যোগের বিকল্প নাই।তিনি সকল রক্তদাতা সহ উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।প্রধান অতিথি মহোদয় শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবে নিজস্ব তহবিল থেকে অর্থিক সহায়তা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers