সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফকিরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, কাটাখালি, (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শ্রমিকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সোমবার বিকাল ৫ টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে শ্রমিকলীগের সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিমেষ দাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্বপন দাশ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু, বাগেরহাট জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফকিরহাট উপজেলা আ’লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, জেলা পরিষদের সদস্য ও ফকিরহাট উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ শেখ, মোঃ সরোয়ার হোসেন শেখ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফ প্রমুখ। বক্তাগন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সকল সময় নেতৃবৃন্দ সাধারণ শ্রমিকদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠান মালায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫১ পাউন্ডের বিশাল আকৃতির কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers