বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটে সন্ত্রাস ও নৌরাজ্যের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

ফকিরহাটে সন্ত্রাস ও নৌরাজ্যের প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

পি কে অলোক,নিজস্ব প্রতিবেদক
খুলনায় বিএনপির জনসভাকে কেন্দ্র করে ফকিরহাটে বহিরাগতদের নিয়ে গুলি বর্ষণ এবং সন্ত্রাস ও নৌরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুক্রবার (২১শে অক্টোবর) বিকেল ৫টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের একান্ত সহকারী শেখ ফিরোজুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা, আব্দুর রাজ্জাক, সুবীর কুমার মিত্র, আলহাজ্ব সিদ্দিক আলী, যুগ্ম-সাধারন সম্পাদক ফকির কাওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুল ইসলাম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, দপ্তর বিষয়ক সম্পাদক নির্মাল কুমার দাশ, জেলা পরিষদের নবনিবার্চিত সংরক্ষিত মহিলা সদস্যা সৌমা ভট্টাচার্য, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইউনুস আলী শেখ, মোড়ল জাহিদুল ইসলাম, ফারুকুল ইসলাম ওমর, এ্যাডঃ হীটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এম,ডি সেলিম রেজা, ইউনিয়ন আ,লীগ নেতা আনন্দ কুমার দাশ, অঞ্জন কুমার দে, শেখ শহিদুল ইসলাম, সমরেশ রায় চৌধুরী, শেখ মনিরুজ্জামান, বিশ্বাস সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম-আহবায়ক শেখ শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান ও শ্রমিকলীগের সাধারন সম্পাদক অনিমেষ কুমার দাশ। এর আগে বিকেল ৩টা হতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এলাকা হতে খন্ড খন্ড মিছিল এসে সভাস্থলে হাজির হয়। মিছিলে জনসভা স্থল কানাই কানাই পরিপূর্ণ হয়ে তা যেন জনসমুদ্রে পরিনত হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers