বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
“সড়ক দুর্ঘটনা প্রতিরোধে” বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের র‌্যালী আলোচনা সভা

“সড়ক দুর্ঘটনা প্রতিরোধে” বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের র‌্যালী আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ হাইওয়ে পুলিশ বাগেরহাটের কাটাখালী থানার আয়োজনে এবং হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চল ফরিদপুর রিজিয়ান এর সার্বিক নির্দ্দেশনায় গণসচেতনতা বৃদ্ধির লক্ষে “জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২” পালন ও সড়ক-মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা শনিবার (২২শে অক্টোবর) সকাল ১০টায় কাটাখালী বাসস্ট্যান্ড চত্তরে অনুষ্ঠিত হয়েছে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এস,আই) মোঃ আব্দুল খালেক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক যথাক্রমে (এ.এস.আই) মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শুকুর মুন্সি, মোঃ মশিউর রহমান, মোঃ সেলিম রাজু, শ্রমিকনেতা মোঃ দীন মোহম্মদ, রেজাউল করিম, সেলিম শেখ, হুমায়ুন কবির, মোঃ মহিবুল্লাহ, মোঃ ইমরান হোসেন, মোঃ রুবেল মোল্লা, মোঃ মিকাইল হোসেন ও শেখ ফিরোজুল ইসলাম প্রমুখ। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ এই কাটাখালী বাসস্ট্যান্ডে গণসচেতনতা মুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যাক চালক শ্রমিক পরিবহন মালিক ও একাধিক সংগঠনের শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন(পিকেএ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers