বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
কাটাখালী বাসস্ট্যান্ডে রোডট্যাঙ্ক’র চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

কাটাখালী বাসস্ট্যান্ডে রোডট্যাঙ্ক’র চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে বসুন্ধরা গ্রæরুপের রোড ট্যাঙ্ক এর চাপায় পিষ্ট হয়ে সুজয় বিশ্বাস (৩৭) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩টায় ২০মিনিটে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডে এই র্দুঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ রোড ট্যাঙ্কটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। নিহত সুজয় বিশ্বাস খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃতঃ অনুকুল চন্দ্র বিশ্বাস এর পুত্র। স্থানীয়রা জানান, বাগেরহাট শহর হতে জরুরী কাজ শেষে সুজয় বিশ্বাস খুলনা অভিমুখে যাচ্ছিলেন। তিনি কাটাখালী মোড় অতিক্রম করার সময় মোংলা হতে মাওয়াগামী ঐ রোড ট্যাঙ্কটি (সামনের নং-খুলনা-ঢ-৬১-০০১৫ ও পিছনে খুলনা-ঢ-৬১-০০১৭) ডানে ঘুরতে গিয়ে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাসান আলী বলেন, রোড ট্যাঙ্কটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers