শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফাইনাল খেলা ৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট ” মোংলা “

ফাইনাল খেলা ৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট ” মোংলা “

শনিবার বিকালে এ খেলার বিজয়ী দলের হাতে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। মোংলায় ৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে শনিবার বিকাল ৪ টায় মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড ক্রীড়া সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতারনের মাধ্যমে খেলার সমাপ্তি করা হয় । এ ফুটবল খেলার ফাইনাল অনুষ্টানের সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ শাহ্।
আজ শনিবার ফাইনাল খেলায় সুমাইয়া টেলিকম স্পোটিং ক্লাব বনাম তাবাসসুম স্পোটিং ক্লাব এ দুটি দল অংশ গ্রহন করে। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। মাঠে ফাইনাল খেলার রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ হাফিজুর রহমান।
আজ ফাইনাল খেলায় তাবাসসুম ষ্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে সুমাইয়া টেলিকম স্পোটিং ক্লাব জয়লাভ করে । এ টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮টি দল অংশ গ্রহন করেছিল ।
ফাইনাল খেলার অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোংলা পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান , পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মোংলা ক্রীড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা, সাংবাদিক মাসুদ রানা রেজা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, থানা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সাগর, পৌর ছাত্রলীগের সহ সভাপতি পারভেজ খান, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির শিকারী, জুয়েল, শাকিল, বাচ্চু, জাহিদুল সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers