শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় পাচারকারী আটক ১০ কেজি হরিণের মাংসসহ

মোংলায় পাচারকারী আটক ১০ কেজি হরিণের মাংসসহ

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রামপাল স্টোরের সামনে থেকে মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে পাওয়া ব্যাগের মধ্যে ১০ কেজি মাংস ছাড়াও হরিণের মাথা এবং পা পাওয়া যায়।

বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা। সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে।

এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers