সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২০ পালিত

ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২০ পালিত

আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২০ শুভদিয়া মোল্লার বাজারে ১১সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধায় পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের মোওলানা রবিউল ইসলাম এর সঞ্চালনায় শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি মুনীর হোসেন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম।শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুল ইসলাম ওমর।দিয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রবীর বিশ্বাস।
এছাড়া এসময় শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আলী আহম্মদ।বেতাগা রক্ত সেবার পরিচালক মোঃ আলমগীর হোসেন। শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু হানিফ শেখ ডালিম।বেতাগা রক্ত সেবার সদস্য মোঃ কামরুল ইসলাম,মোঃ খলিলুর রহমান, পিন্টু দাশ সহ  শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের  সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  স্বপন দাশ বলেন রক্ত দিয়ে মানুষের পাশের দাড়ানোটা পবিত্র সেবা। যুব সমাজকে মাদকাসক্ত সহ সকল অপরাধ মূলক কাজ থেকে রক্ষা করতে এ উদ্যোগের বিকল্প নাই।তিনি সকল রক্তদাতা সহ উদ্যোগতাদের ধন্যবাদ জানিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মোট ২৯৭ জন  সদস্য সহ অতিথিদের টি-শার্ট উপহার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers