শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

মোংলায় ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন

মোংলায় ৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে এ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে শুক্রবার বিকাল ৪ টায় মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড ক্রীড়া সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটসাল ফুটবল টুর্ণামেন্টের শুভ সুচনা করা হয়। এ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্টানের সভাপতিত্ব করেন মোঃ ফিরোজ শাহ্।

আজ শুক্রবার উদ্বোধনী খেলায় এফসি মাছমারা ও বাশতলা স্পটিং ক্লাব এ দুটি দল অংশ গ্রহন করেন। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। আজ শুক্রবারের উদ্বোধনী খেলায় বাঁশতলা ষ্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে এফসি (ফুটবল ক্লাব) মাছমারা। এ টুর্নামেন্টে মোংলা উপজেলার ৮টি দল অংশ নিবে। আগামী শুক্রবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে জানায় নির্বাহী কর্মকর্তা।

এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মোঃ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মোংলা ক্রিড়া পরিষদের আহবায়ক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আল মামুন,যুগ্ন সাধারন সম্পাদক নুর আলম জিকু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির শিকারী সহ স্থানীয় গন্যমান্য বাক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers