সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছিতে সীম বীজ বপন কর্মসূচি

রাখালগাছিতে সীম বীজ বপন কর্মসূচি

বিকাশ কুমার সরকার,( উপসহকারী কৃষি অফিসার ) : মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা প্রতি ইঞ্চি জমি চাষ যোগ্য করে তোলার নির্দেশনায় উপজেলা কৃষি অফিস বাগেরহাটের সদর উপজেলা রাখালগাছিতে রাস্তার দুই পাশে শীত কালিন সীমের বীজ বপন কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় অদ্য ২/৯/২০ ইং তাং রাখালগাছি ব্লকে মাথাভাংগা ব্রীজ থেকে ধরের ব্রীজ পর্যন্ত রাস্তার দুই ধারে (২ কিঃমিঃ) সীম বীজ বপন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন, রাখালগাছি  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বার বার নির্বাচিত সুুযোগ্য চেয়ারম্যান শেখ আবু শামীম (আছনু) ও ৬ নং ওয়ার্ডের সদস্য  আবু তালেব মল্লিক। অগ্রসরমান কৃষক গোবিন্দ প্রসাদ ঘোষ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন। এ সময় সীমের পরিচর্যা, বালাই দমন ও উৎপাদিত সীম সংগ্রহ করে তা ভোগ করার জন্য সেলিনা বেগম ও অহেদ মোড়ল সহ ৮ সদস্য বিশিষ্ট ফসল রক্ষা গ্রুপ গঠন করে তাদের উপর দায়িত্ব দেওয়া হয়। চেয়ারম্যান ও স্থানীয় কৃষিচাষী, সর্বস্থরের জনগণ এই কর্মসূচীর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers