শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রেলপথ প্রকল্প পরিচালক রমজান দম্পতির জামিন স্থগিত চায় দুদক

রেলপথ প্রকল্প পরিচালক রমজান দম্পতির জামিন স্থগিত চায় দুদক

চুলকাঠি ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রেলপথ প্রকল্পের পরিচালক মো. রমজান আলী ও তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খুলনা টু মোংলা পোর্ট পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের পরিচালক মো. রমজান আলী রাজশাহী জোনের সাবেক প্রধান প্রকৌশলী ছিলেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বারজজ আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিনি আরও জানান, গত ১৬ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন। জামিন আবেদনের পর গত বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগ তাদেরকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করেছে।

খুরশীদ আলম খান আরও জানান, রমজান আলীর বিরুদ্ধে মামলায় দুই কোটি ৪৩ লাখ ৮০ হাজার ২৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।

তার স্ত্রী আগা দিলরুবা পারভীন ইলোরার এক কোটি ৮৫ লাখ ৮ হাজার ৬৫৬ টাকার অবৈধ সম্পদের মালিকানার অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers