সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
খুলনা মোংলা রেলওয়ে প্রকল্পের কর্তৃপক্ষের উদাসীনতার কারনে জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছে কয়েকশত পরিবার

খুলনা মোংলা রেলওয়ে প্রকল্পের কর্তৃপক্ষের উদাসীনতার কারনে জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছে কয়েকশত পরিবার

শিহাব উদ্দিন রুবেল : বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের যুগীখালী নদীর ছয়গেট নামক স্থানে খুলনা-মোংলা রেলওয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য শুকনো মৌসুমে যুগীখালী নদীতে বাঁধদিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ইতিমধ্যে বৃষ্টি শুরু হলে নদীর পার্শ্ববর্তী লখপুর,বেতাগা,শুভদিয়া ৩টি ইউনিয়নের কয়েকটি গ্রামে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। যার ফলে কৃষি জমি,মৎস্য ঘের, পানের বরাজ সহ বসতভিটা পানিতে তলিয়ে যেয়ে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। তাই অতিদ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন না করা হলে আরো বেশি দুর্ভোগের স্বীকার হতে হবে ভুক্তভোগী পরিবারদের।ভুক্তভোগীদের সাথে কথা হলে তারা জানান তাদের দূর্বিষহ জীবনের কথা।বলেছেন ক্ষতির কথা। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় জীবন যাপন হয়ে উঠেছে বিশাক্ত। এভাবেই যদি কর্তৃপক্ষের উদাসীনতা চলতে থাকে তবে ঘর বাড়ি ছেড়ে অনত্র আশ্রয় নেওয়া ছারা আর কোন উপায় থাকবেনা।এ অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষি চাষ,মৎস্য চাষ সহ পানের বরাজের উপর নির্ভরশীল। আর রেল কর্তৃপক্ষের উদাসীনতায় তাদের আয় রোজগারে ভাঠা পড়েছে। সাধারণ ভুক্তভোগীদের দাবী যথাযথ কর্তৃপক্ষ যাতে বিষয়টি গুরুত্বের সহিত নজরে এনে সমাধান করে।

এ বিষয়ে লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং রেল প্রকল্পের পিএম এর সাথে কথা বলেছি। তারা বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

রেল প্রকল্পের পিএম মাসুদ রানা সাংবাদিকদের বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে জেনেছি আমরা অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

জেলা প্রকৌশলী মুজিবর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমরা অতি দ্রুত ৬ গেটের নষ্ট দুটি গেট সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers