শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ৫০ ব্যারেল চোরাই ডিজেল জব্দ

মোংলায় কোষ্টগার্ডের অভিযানে ৫০ ব্যারেল চোরাই ডিজেল জব্দ

মোংলা প্রতিনিধি : মোংলার পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলার বোঝাই ৫০ ব্যারেল চোরাই ডিজেল আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। সোমবার রাতে পশুর নদীর হারবাড়িয়া জোংড়ার খাল এলাকা থেকে চোরাই পথে পাচারের সময় এ ডিজেল তেল আটক করে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা থানা ও কোস্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টার দিকে পশুর নদী সংলগ্ন জোংড়ার খাল এলাকায় নিয়মিত টহল দানের সময় তেলের ব্যারেল ভর্তি একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই ট্রলারে থাকা লোকজনকে হ্যান্ড মাইক দিয়ে ট্রলার থামানোর নির্দেশ দেয় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ড সদস্যদের দেখে ট্রলারটি ডুবিয়ে দিয়ে চোরকারবারীরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।

পরে ট্রলারে থাকা ৫০ ব্যারেল চোরাই ডিজেল ভাসমান অবস্থায় জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যাওয়া কাউকে আটক ও তাদের নাম পরিচয় শনাক্ত করতে পারেনী কোষ্টগার্ড সদস্যরা। জব্দকৃত চোরাই ডিজেল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ দুপুরে মোংলা থানায় স্থানান্তর করেছে কোস্টগার্ড।

এদিকে কোস্টগার্ডের অভিযানে আটক ৫০ ড্রাম ডিজেল পাচারের সাথে কার জড়িত তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও কোষ্টগার্ড।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers