সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কোপা আমেরিকার সূচি প্রকাশ

কোপা আমেরিকার সূচি প্রকাশ

চুলকাঠি (ক্রিড়া প্রতিনিধি) : চলতি বছর জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল কোপা আমেরিকার ৪৭তম আসর। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট আয়োজন আর সম্ভব হয়নি। টুর্নামেন্ট পিছিয়ে নেওয়া হয় আগামী বছর। ২০২১ সালের ১১ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকার এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ জুলাই কলম্বিয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে।

গতকাল বৃহস্পতিবার কোপা আমেরিকার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আয়োজক সংস্থা কনমেবল। এবারই প্রথম দুটি দেশে আয়োজিত হবে টুর্নামেন্টটি। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টে কোন গ্রুপে কারা থাকছে, সেটা আগে নির্ধারণ হয়েছে। নতুন সূচি অনুযায়ী আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে হবে উদ্বোধনী ম্যাচ। বুয়েনস আয়ার্সের মনুমেন্তালে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক আর্জেন্টিনা ও চিলি।

আর্জেন্টিনার সঙ্গে ‘এ’ গ্রুপে আছে উরুগুয়ে, অস্ট্রেলিয়া, বলিভিয়া, চিলি ও প্যারাগুয়ে। ‘বি’ গ্রুপে আছে ব্রাজিল, কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা, একুয়েডর ও পেরু। এদের মধ্যে অস্ট্রেলিয়া ও কাতার অতিথি দল।

চিলির পর ১৫ জুন উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া ও ২৭ জুন বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা।

১২ জুন কলম্বিয়া-একুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ‘বি’ গ্রুপের খেলা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ১৩ জুন নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। এরপর ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers