শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত

ধামরাইয়ে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ৩ জন নিহত

চুলকাঠি ডেস্ক :  ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি পিকআপ ভ্যান ও মানিকগঞ্জগামী ফাল্গুনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনে থাকা তিন জন ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও জানান, ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যান। পরিবহন দু’টি আটক করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers