সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাগেরহাটের তরুণ সাংবাদিক তরিকুল মোল্লা

বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বাগেরহাটের তরুণ সাংবাদিক তরিকুল মোল্লা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার রমানাস্থ্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জমকালো আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. এম এ সাত্তার।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক দেশ বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি বাগেরহাটের তরুণ সাংবাদিক তরিকুল মোল্লা কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়েছে।

সমগ্র বাংলাদেশ থেকে আসা সংগঠনের শত শত সাংবাদিকদের উপস্থিতিতে মানবিক কর্মকাণ্ড, সমাজসেবা, সাংবাদিকদের বিপদের মুহূর্তে পাশে থাকা, মানবাধিকার বাস্তবায়ন, শিক্ষা ক্ষেত্র, সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত সাংবাদিকদের ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রদানের পাশাপাশি আয়োজনটিতে সারাদেশের সাংবাদিকদের এবং তাদের পরিবার সহ মানবসেবায় বিশেষ অবদান রাখা রক্তযোদ্ধাদের ইন্টার সিটি ব্লাড ডোনেশন ও খুলনা ব্লাড ফাইটার্স কে সম্মাননা জানানো হয়েছে।

গণমাধ্যম, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বহু গুনে গুণান্বিত ব্যাক্তিত্ব শের -এ -বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ কে বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান বলেন, বাংলাদেশের মফস্বলের সাংবাদিকদের উপর হামলা-মিথ্যা মামলা, হুমকি, সাংবাদিকদের এবং তাদের পরিবারের চিকিৎসা, রক্তের প্রয়োজন, বিপদের মুহূর্তে পাশে থাকা, বন্যাসহ দেশের প্রাকৃতিক দূর্যোগে নিবেদিত হয়ে কাজ করছে আমাদের এই সংগঠন। সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় বিগত ৪টি বছর রাত-দিন নিরলস ভাবে কঠোর পরিশ্রম করে চলেছি আমি এবং আমাদের সংগঠনের সহযোদ্ধারা। সারাদেশে এমন বহু কর্মসূচী সফলভাবে সম্পন্নও হয়েছে। আজ সেইসব পরিশ্রম আর অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান ও শত শত সাংবাদিকদের মিলনমেলায় এই অনুষ্ঠানটি সফল হয়েছে।কার্যনির্বাহী পর্ষদ, কেন্দ্রীয় কমিটি, বিভাগ-জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলার নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers