বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। এ সময় তিনি মঞ্চে বসেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, আল্লাহ আমার হায়াত যতক্ষণ রেখেছেন তার এক মিনিটও বেশি থাকতে পারব না আমি। সুতরাং এটা আপনারা কেউ বিচলিত হবেন না। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম সরকার গঠন করলে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে।
Leave a Reply