শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
আইপিএলে নেওয়া যাবে করোনা পরিবর্ত খেলোয়াড়

আইপিএলে নেওয়া যাবে করোনা পরিবর্ত খেলোয়াড়

চুলকাঠি ডেস্ক :  পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই আরব আমিররাতে ২০২০ আইপিএলের সূচিতে সিলমোহর পড়ল। গতকাল রবিবার (২ আগস্ট) গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে জানানো হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর মধ্যপ্রাচের দেশটিতে আইপিএলে শুরু হতে চলেছে। টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। তবে সারা বিশ্বের অতিমারী কোভিড-১৯’র কথা মাথায় রেখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছে আইপিএলের গভর্নিং বডি। গর্ভনিং কাউন্সিলের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৫৩ দিনের এই টুর্নামেন্টে এবার নেওয়া যাবে কোভিড পরিবর্ত ক্রিকেটার। অর্থাৎ টুর্নামেন্ট চলাকালীন স্কোয়াডের কোনও ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হলে তার পরিবর্ত ক্রিকেটারকে দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ত্রয়োদশ সংস্করণের জন্য ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারবে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। প্রাথমিকভাবে ৮ নভেম্বর এবং ১০ নভেম্বরের মধ্যে ফাইনালের দিন নিয়ে সংশয় ছিল। এদিন গভর্নিং কাউন্সিলের বৈঠকে ১০ নভেম্বর দিনটিকেই ফাইনালের দিন হিসেবে ধার্য করা হল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers