বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বছরে হাজার কোটি টাকার রফতানি আয়ের লক্ষ্য নিয়ে উৎপাদনে আলফা এগ্রো এক্সেসরিজ

বছরে হাজার কোটি টাকার রফতানি আয়ের লক্ষ্য নিয়ে উৎপাদনে আলফা এগ্রো এক্সেসরিজ

সোবহান হোসাইন : বছরে এক হাজার কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্য নিয়ে উৎপাদন শুরু করেছে ‘আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এক্সপোর্ট লিমিটেড’। কৃষিভিত্তিক এ প্রকল্পটি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের কাটাখালী নামক স্থানে অবস্থিত। দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই প্রকল্পটি ঘিরে কয়েক হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি  হয়েছে, যার বেশির ভাগই নারী। শতভাগ রফতানির উদ্দেশ্যে সম্প্রতি এই প্রকল্পের হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ ও উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। চিংড়ি প্রক্রিয়াকরণ ও উৎপাদন ইউনিট উদ্বোধন করেন অর্থায়নকারী ‘সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, ক্রেডিট ডিভিশনের প্রধান মামুনুর রশিদ মোল্লা, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মো. শফিউদ্দিন, বোর্ড সেক্রেটারি মো. মোকাদ্দেস আলীসহ ব্যাংকের খুলনা জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এই প্রকল্পের চেয়ারম্যান ও দেশের দক্ষিণাঞ্চলের চিংড়ি শিল্পখাতে প্রথম নারী উদ্যোক্তা মাহফুজা খানম রিশা এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আরজান আলী। প্রকল্পের চেয়ারম্যান ও চিংড়ি শিল্পখাতের প্রথম নারী উদ্যোক্তা মাহফুজা খানম রিশা বলেন, হিমায়িত চিংড়ি প্রক্রিয়াকরণ ইউনিট তথা রেডি টু ইট (খাওয়ার উপযুক্ত) এবং রেডি টু কুক (রান্নার উপযুক্ত) হিসাবে মূল্য সংযোজিত চিংড়ি পণ্য উৎপাদন শুরু হয়েছে। ইতোমধ্যে এই পণ্য উৎপাদনের জন্য সর্বাধুনিক আই কিউ এফ যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের উৎপাদিত হিমায়িত চিংড়ি পণ্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানী, স্পেন, ইতালি, পর্তুগাল, কানাডা, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হবে। তিনি আরও বলেন, কম্পোজিট এই শিল্প প্রতিষ্ঠানের চারটি ইউনিটে শতভাগ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে কয়েক হাজার লোকের কর্মসংস্থান । আর বছরে এক হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, সরকার সবজি রফতানি আয় বাড়াতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। সে লক্ষ্য পূরণে আলফা এ্যাগ্রো ইউনিট কাজ করছে। ক্ষতিকারক ব্যাকটেরিয়া, রোগবালাই ও পোকামাকড় দূর করে সবজি উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ প্রদান করা। ভেজিটেবল পণ্য প্রক্রিয়াকরণে উপযুক্ত ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়।

সি২৪/নিউজ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers