শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
লঞ্চের ভেতরে ঢুকতে পারছেন না ডুবুরিরা, বাড়তে পারে লাশের সংখ্যা

লঞ্চের ভেতরে ঢুকতে পারছেন না ডুবুরিরা, বাড়তে পারে লাশের সংখ্যা

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটির ভেতরে এখনও প্রবেশ করতে পারেনি উদ্ধারকারী ডুবুরি দল। তারা বলছেন, নদীর তলদেশে লঞ্চটি উপুড় হয়ে আছে। যার কারণে প্রবেশ করা যাচ্ছে না। তবে ডুবুরিরা ধারণা করছেন, লঞ্চটির ভেতর আরও মৃতদেহ রয়েছে। সেখানে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে উদ্ধার অভিযান চলাকালে ব্রেকিংনিউজকে বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।জানা যায়, ডুবুরিরা দড়ি ও অক্সিজেনের নল নিয়ে পানির নিচে ডুব দেন। তারা একটা পর্যায় পর্যন্ত যেতে পারেন। যেটা পানির ওপর নৌকা থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।কিন্ত এ ঘটনায় ডুবে যাওয়া লঞ্চটি যে অবস্থায় আছে তাতে অনেক সময় অক্সিজেন থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে বাকি মরদেহ উদ্ধার এখন ঝুঁকিপূর্ণ। তবুও সর্বাত্মক চেষ্টা চলছে।উল্লেখ, সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।তবে ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers