সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
আরিফ ঢালী, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ আবু শামিম আসনু কে বিজয়ী করার লক্ষে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা মঙ্গলবার সন্ধ্যায় রাখালগাছি বাজারে অনুষ্ঠিত হয়েছে । ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আবু শামিম আসনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু।তিনি তাঁর বক্তৃতায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সকল ষড়যন্ত্র ছিন্ন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয় করার জন্য সকলকে নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, থানা আওয়ামী লীগ নেতা এড. সেলিম আজাদ , সদর থানা আওয়ামীগের সাংগাঠনিক সম্পাদক দিপংকর দাশ, রাখালগাছি ইউনিয়নের আওয়ামীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ফারাজী, দিলীপ দেবনাথ, মোস্তাফিজুর রহমান বুলু, শ্রমিক লীগের সাভাপতি, মনিরুল ইসলাম ফারাজী, বাবু শক্তি নারায়ন দাশ, সালমান সাকিব, ছাএলীগ নেতা রাব্বি সরদার প্রমুখ।এই ছাড়া ইউনিয়নের সকল ওয়ার্ল্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ, আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিয়নের নেতৃবৃন্দ, সহপ্রায় আট শতাধিক আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply