সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি ইউনিয়ন বাসি আমাকে নিবার্চিত করলে তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করবো

রাখালগাছি ইউনিয়ন বাসি আমাকে নিবার্চিত করলে তাদের ভাগ্যের উন্নয়নে কাজ করবো

চুলকাঠি ডেস্ক
বাগেরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে ০৯নং রাখালগাছি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ জাকির হোসেন বলেছেন আমি চেয়ারম্যান নিবার্চিত হলে আমার পিতা মরহুম শেখ আনিসুর রহমান ও বড় ভাই মরহুম শেখ আবু জাফর এর হাতে গড়া এই রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলার পাশাপাশি ইউনিয়ন বাসির ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবো। তিনি মঙ্গলবার সকালে স্থানীয় সংবাদকর্মিদের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন আমার পিতা মরহুম শেখ আনিসুর রহমান ছিলেন, উক্ত ইউনিয়নের দুইদুই বারের নিবার্চিত চেয়ারম্যান। তিনি চেয়ারমান থাকাকালিন সময়ে এই ইউনিয়নকে নিজেদের হাতে সাজিয়ে ছিলেন। তিনি ১৯৭১সালে প্রথম এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর মূত্যুর পুর এই ইউনিয়নের চেয়ারম্যান নিবার্চিত হন তাঁর বড় পুত্র ও আমার বড় ভাই শেখ আবু জাফর। তিনি ইউনিয়ন বাসির অক্লান্ত ভালবাসার কারনে জনগন তাঁকে দুইদুই বার চেয়ারম্যান নিবার্চিত করেন। আমি পিতা ও বড় ভায়ের আদর্শ নিয়ে বড় হয়েছি। আমি জনগনের কল্যানে কাজ করার জন্য প্রার্থী হয়েছি। জনগন চাইলে আমি চেয়ারম্যান নিবার্চিত হবো। নিবার্চিত হয়ে রাখালগাছি ইউনিয়ন-কে একটি আধুনিক ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।
একপ্রশ্নে জবাবে তিনি বলেন, আমার পিতা মরহুম শেখ আনিসুর রহমান ও তার পুত্র আবু জাফর চেয়ারম্যান থাকাকালিন সময়ে সরকারী বরাদ্ধে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির, শশ্নানঘাট, ঈদগাহ মায়দান, কমিউনিটি ক্লিনিক, ভুমি অফিস, রাস্তাঘাট, ব্রীজ, কালভেট নিমার্ণ সহ ব্যপক উন্নয়ন মুলক কাজ করেছেন। যা ইউনিয়ন বাসি এখনো মনে করেন। আর মনে করেন বলেই ইউনিয়ন বাসির অনুরোধে আমি তাদের দোয়া আর্শিবাদ ও সমর্থন নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার পিতা ও বড় ভায়ের আদর্শ বুকে ধারন করে এই ইউনিয়নের অসহায় দুস্থ্য গরীব ও দুঃখি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আজীবন কাজ করেছি এখনো করতে চাই। কারণ আমার পিতা ও বড় ভাই সারা জীবন ইউনিয়ন বাসির ভাগ্যের উন্নয়নে ও জনগনের কল্যানে কাজ করেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন একজন জনপ্রতিনিধির মুল কাজ হলো, জনগনের প্রতিনিধিত্ব করা, সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মন মানসিকতা নিয়ে সকলের অংশ গ্রহনে কাজ করলে ইউনিয়নবাসির ভাগ্যে উন্নয়ন ঘটানো সম্ভাব বলেও তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers