সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মাজার জিয়ারতের মাধ্যমে” বাগেরহাট সদর উপজেলার ৮নং খানপুর ও রাখালগাছি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাজার জিয়ারতের মাধ্যমে” বাগেরহাট সদর উপজেলার ৮নং খানপুর ও রাখালগাছি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চুলকাঠি ডেস্ক

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন বাগেরহাট সদর উপজেলার ৮ নং খানপুর ইউনিয়ন ৯নং রাখালগাছি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা আজ বৃহস্পতিবার সকালে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচনী আচরণবিধি মেনে রাখালগাছি ইউনিয়ন এ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩ তিন বারের চেয়ারম্যান শেখ শামীম আসনু চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সকাল ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খানপুর ইউনিয়নের  চেয়াম্যান প্রার্থী ফকির ফহম উদ্দিন নির্বাচনী আচরণবিধি মেনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে যৌথভাবে চেয়ারম্যান  ফকির ফহম উদ্দিন ও শেখ আবু শামীম আছনু সকাল ১০ টা ৩০ মিনিটে হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ মাজার জিয়ারত করেন।বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ফকির ফহম উদ্দিন এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।আজ সকাল ১০ টায় খানপুর ইউনিয়ন পরিষদ থেকে শত শত নেতাকর্মি ও সমর্থকদের অংশগ্রহণে মাজার জিয়ারত শেষে মাজারসহ বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ কুশল বিনিময় করেন। মাজার জিয়ারত কালীন সময়ে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ সমাজ সেবক শিশির শিকদার, মো. নাহিদ ফকির,মোস্তাফিজুর রহমান বুলু প্রমূখ। একান্ত আলাপকালে ফকির ফহম উদ্দিন ও শেখ আবু শামীম আছনু বলেন, জাতির পিতা শেখ মুজিবর রহমানের কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ এর প্রতীক দিয়েছেন। আমি আশা রাখি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতস্পূর্ত ভোটাধিকারের মাধ্যমে আমি এই ইউনিয়নের সকলের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers