সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
প্রতিবন্ধী তরুণী ধর্ষণের পর অন্তঃসও্বা, প্রধান আসামি গ্রেফতার

প্রতিবন্ধী তরুণী ধর্ষণের পর অন্তঃসও্বা, প্রধান আসামি গ্রেফতার

বাগেরহাট অফিস  
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বুদ্ধি ও বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম শেখ ওরফে আক্কেল (৫৫) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আকরাম ওরফে আক্কেল শেখ উপজেলার চরডাকাতিয়া গ্রামে বাড়ি। সে গত ৬ মাস আগে বাড়ির পাশে এক বুদ্ধি ও বাক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এরপর ঐ প্রতিবন্ধী অন্তঃসও্বা হয়ে পড়ে।যা জানাজানি হলে এবং ডাক্তারি সনদ পেয়ে মেয়েটির পিতা বাদি হয়ে গত ১৩ অক্টোবর চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক শনিবার সকালে জানান, চাঞ্চল্যকর এ মামলার আসামি আকরাম শেখ ওরফে আক্কেলকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers