সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চিতলমারীতে আওয়ামীলীগনেতা কতৃক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে লাপাত্তা

চিতলমারীতে আওয়ামীলীগনেতা কতৃক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে লাপাত্তা

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণ করে চম্পট দিয়েছে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।গত রবিবার (২ মে) সকাল ১১ টার দিকে উপজেলার পাঁচপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।ওইদিন রাতে ছাত্রীর মা বাদী হয়ে ননী গোপাল বিশ্বাস (৪৫) কে আসামি করে চিতলমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করে।ননী গোপাল বিশ্বাস চরবানিয়ারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ঘটনার পর তিনি গাঢাকা দিয়েছে।ননী পাঁচপাড়া গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে।ওই ছাত্রীর পিতা জানান, রবিবার সকালে ত্রাণ দেবার কথা বলে মেম্বার ভোটার আইডি কার্ডের কপি ও ফোন নম্বর চায়। আমি কাজে যাই এবং আমার স্ত্রী আইডি কার্ড ফটোকপি করতে বাজারে গেলে ননী গোপাল ঘরে ঢুকে মেয়ের হাতমুখ বেধে জোর পুর্বক ধর্ষণ কওে,গুরুত্বও অসুস্থ ও রক্তাত্ত অবস্থায় পেলে রেখে পালিয়ে যায়।বেলা ১২টার দিকে স্ত্রী ঘরে এসে দেখে মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে চেষ্টা করছে।কারণে জানতে চাইলে সে ক্রন্দনরত অবস্থায় লম্পট ননী গোপালের জোর পুর্বক ধর্ষণের ঘটনা খুলে বলে,তখন স্ত্রী পুলিশকে খবর দেয়।চিতলমারী থানার ওসি তদন্ত মো. ইকরাম হোসেন বলেন,মামলা হয়েয়ে আসামি ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে,পালিয়ে বেশিদিন থাকতে পারবেনা।ইতি মধ্যে ধর্ষণের আলামত উদ্ধার করে সোমবার সকালে ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে একটি প্রভাবশালী মহল ননী গোপালের পক্ষ নিয়ে এই জগন্য ধর্ষনের ঘটনাটি ধামা চাপা দিতে প্রশাসন,সাংবাদিকসহ বিভিন্ন মহলে জোর তদবীর শুরু করেছেন।অপরদিকে অভিযুক্ত ননী গোপাল বিশ্বাস বাড়িতে না থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers