বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
চিতলমারীতে বেতার শিল্পি মনোরঞ্জনের ঝুলন্ত লাশ উদ্ধার

চিতলমারীতে বেতার শিল্পি মনোরঞ্জনের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে মনোরঞ্জন মন্ডল (৬৫) নামের এক সংগীত শিল্পির মরদেহ উদ্ধার করা হয়েছে।মনোরঞ্জন মন্ডল উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মহানন্দ মন্ডলের ছেলে ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের (পল্লীগীতির) নিয়মিত শিল্পি।বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রবীন প্রতিবেশী বলেন,বেশ কিছুদিন ধরে মনোরঞ্জন মন্ডলকে স্থানীয় সুদে কারবারিরা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।এ নিয়ে তিনি খুব বিব্রতকর অবস্থায় ছিলেন।গত বুধবার রাতে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে শেখর নামের এক ব্যাক্তি আমাদের খবর দেন।পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।সুদ করবারিদের চাপের বিষয়টি স্বীকার করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান সাংবাদিকদের বলেন,মনোরঞ্জন মন্ডলের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।কিন্তু এ এলাকার মানুষ সুদ কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers