শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চিতলমারীতে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মানের অভিযোগ

চিতলমারীতে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মানের অভিযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্রহ্মগাতী গ্রামে সরকারি রাস্তা দখল করে ইমারত নির্মানের অভিযোগ উঠেছে।সরকারি সম্পদ রক্ষা ও দখল ঠেকাতে গ্রামবাসিরা মাহিনুল কাজী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে সহকারি কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।সহকারি কমিশনারের (ভূমি) বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গুরুপদ ও বৈরাগী ও ব্রহ্মগাতি গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ ইলিয়াস আলী জানান,ব্রহ্মগাতি গ্রামের ২৬ নং রাস্তাটি দিয়ে গ্রামবাসিরা যাতায়েত করে।ওই গ্রামের মাহিনুল কাজী রাস্তাটির পাশে দখল করে পাঁকা ইমারত নির্মান করছেন।তাঁরাসহ গ্রামবাসিরা সরকারি সম্পদ রক্ষা ও দখল ঠেকাতে মাহিনুল কাজীর বিরুদ্ধে সহকারি কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করেছেন।মাহিনুল কাজীর স্ত্রী নাহিদা সুলতানা সরকারি রাস্তা দখলের অভিযোগ অস্বীকার করে জানান,তাঁর স্বামী চাকুরী করেন।তিনি বাড়িতে নেই।ওই জায়গা তাঁরা ক্রয় করেছেন।
চিতলমারী সহকারি কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী সাংবাদিকদের বলেন,‘ব্রহ্মগাতি গ্রামের ২৬ নং রাস্তাটির ব্যাপারে গ্রামবাসির করা একটি অভিযোগপত্র পেয়েছি।বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।এ ঘটনায় তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers