সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্জেন্টিনা

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আর্জেন্টিনা

সোবহান হোসাইন, (ক্রিড়া প্রতিনিধি বাগেরহাট সদর):  এরস্তাদিও হার্নান্দো সাইলস, নামটার মাঝেই কেমন একটা আভিজাত্য! বলিভিয়ার ঘরের মাঠ না বলে দুর্গ বললেও হয়তো অত্যুক্তি হবে না। পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামে বুধবার স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ বাছাইপর্বে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থিত সাইলস স্টেডিয়ামে স্বাগতিক বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এখানে প্রতিপক্ষ যতটা না স্বাগতিকরা, তার চেয়ে বেশি ছিল এর উচ্চতাই। এমন স্টেডিয়ামে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেয়াই যেখানে কঠিন, সেখানে দম ধরে রেখে টানা খেলে যাওয়ায় কঠিন ব্যাপার।তবে সব বাধা বিপত্তি কাটিয়ে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। টানা ২ ম্যাচ জয়ে উঠে এসেছে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে। অবশ্য ম্যাচের শুরুতে ধাক্কাই খেয়েছিল আলবিসেলেস্তেরা। ২৪ মিনিটে মোরেনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। শুরুর দিকে ছন্দে ছিল না আকাশী-নীল।শিবিরের কেউই। মেসির দল ম্যাচে বলার মতো প্রথম সুযোগ তৈরি করতে পারে ৪০ তম মিনিটে। তবে বারপোস্ট সে যাত্রায় আর্জেন্টিনাকে হতাশ করে।উচ্চতাজনিত কারণে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ক্লান্তিতে নুইয়ে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সব ছাপিয়ে লউতারো মার্টিনেজ ৪৫ মিনিটে গোল করলে কিছুটা স্বস্তি নিয়েই বিরতিতে যায় লিওনেল স্কালোনির দল।বিরতি থেকে ফিরে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে কিছু সময় যেতেই আবারো ক্লান্তির কারণে খেই হারিয়ে ফেলে তারা। একেরপর এক সুযোগ মিসে যখন হতাশায় নিমজ্জিত আলবিসেলেস্তে শিবির, তখনই সমর্থকদের খুশির উপলক্ষ এনে দেন জোয়াও কোরিয়া। মার্টিনেজের এসিস্ট থেকে ৭৯ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোল করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers