শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাট উপজেলাতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ফকিরহাট উপজেলাতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আলমগীর হোসেন, (নিজস্ব প্রতিবেদক) 

বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ পালিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার প্রমূখ। এসময় সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, পল্লী বিদুৎ ফকিরহাট জোনের ডিজিএম আহসানুল করিম সহ বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers