শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
করোনায় আক্রান্ত ৮২ বছরের মাকে মাঠে ফেলে দিল ছেলেরা

করোনায় আক্রান্ত ৮২ বছরের মাকে মাঠে ফেলে দিল ছেলেরা

চুলকাঠি ডেস্ক : লাঠি ছাড়া হাঁটতে পারেন না বৃদ্ধা। সম্প্রতি তার করোনা পজিটিভ এসেছে। তার পরই ছেলেরা তাকে বাড়ি থেকে বের করে ফেলে দিয়ে এসেছেন চাষের জমিতে। রাতে এই অমানবিক ঘটনার সাক্ষী থেকেছে তেলঙ্গানার ভেলেরু মণ্ডলের পিচারা গ্রাম।

৮২ বছরের ওই বৃদ্ধার নাম লাচ্চাম্মা। তার চারটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সম্প্রতি তার করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়। তারপর পরীক্ষা করতেই জানা যায়, তিনি করোনা পজিটিভ। এই খবর পেতেই তার ছেলেরা তাকে করোনা কিটসহ ফেলে দিয়ে আসেন চাষের জমিতে থাকা কুয়োর পাশে।

সেই খবর পেয়ে শনিবার রাতে সেখানে ছুটে গিয়েছিলেন তার মেয়ে। লাচ্চাম্মার সঙ্গেই সারারাত সেখানে ছিলেন বলে জানিয়েছেন তার মেয়ে। পরের দিন মাকে সেখান থেকে নিয়ে যান তিনি।

সম্প্রতি এ রকম ঘটনা ঘটেছিল ওই রাজ্যেরই কামারেড্ডি জেলার বাশওয়াদাতে। সেখানে এক ব্যক্তির করোনাভাইরাসের জেরে মৃত্যু হওয়ায় কেউ এগিয়ে আসেননি সৎকারের জন্য। শেষে কয়েক জন মুসলিম যুবকের উদ্যোগে তার সৎকার হয়।

কর্নাটকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রোজ প্রায় ১৭০০-১৮০০ লোক আক্রান্ত হচ্ছেন সেখানে। মোট আক্রান্ত এক লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৮৯৫ জনের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers