বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
কর্মসংস্থান নিশ্চিতে জনগণের ভাবনা জানতে বিএনপির উদ্যোগ

কর্মসংস্থান নিশ্চিতে জনগণের ভাবনা জানতে বিএনপির উদ্যোগ

স্টাফ রিপোর্টার :
দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং বেকারত্ব হ্রাসে জনগণের মতামত ও ভাবনাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির উদ্যোগে শুরু হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় কর্মসংস্থানকে অন্যতম প্রধান বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানসংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা সৃজনশীল রিলের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ বিষয়ে নিজেদের ভাবনা উপস্থাপন করতে পারবেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের মতামত ও প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ কর্মসংস্থানমুখী নীতি প্রণয়নে উদ্যোগ নেওয়া হবে। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশের উন্নয়ন পরিকল্পনায় সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন দলটির নেতারা।আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল–মেকিং প্রতিযোগিতা দেশের সার্বিক উন্নয়ন ভাবনাকে তুলে ধরার একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers