সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে পাওয়া যাচ্ছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটের স্লিপ নম্বর অনলাইনে দেখা যাচ্ছে। ভোটার স্লিপ বের করার জন্য কারও দ্বারস্থ হতে হবে না। ভোটার স্লিপের জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হবে না। তাছাড়া ইউনিয়ন ও সংসদীয় আসনের ভোটের তথ্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছবি সহ সকল তথ্য জানা যাচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের সকল তথ্য অনলাইনে জানা যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ecs.gov.bd ওয়েব সাইটের মেনু বারে নির্বাচনী এলাকা সিলেক্ট করে প্রতিটি ইউনিয়ন, ভোট কেন্দ্র ও সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ভোটার সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। অপরদিকে ভোটারদের ভোট প্রদানের সহজীকরণে বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি Smart Election Management BD নামে এপ্স চালু করেছে। এপ্সটি ইনস্ট্যাল করে প্রবেশ করে সংসদীয় আসন সিলেক্ট করলে উক্ত সংসদীয় আসনের ভোটার সংখ্যা ও ছবি ও প্রতীক সহ সব প্রার্থীদের তথ্য পাওয়া যাচ্ছে। এপ্সের নিচের দিকে Find a voter center অপশন সিলেক্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিলে ভোটারের ভোটার স্লিপ নম্বর ও ভোট কেন্দ্র দেখা যাচ্ছে। এর ফলে ভোটারদের ভোট প্রদানের জন্য ভোটার স্লিপ নম্বর বের করার জন্য কেন্দ্রে ভীড় করার প্রয়োজনীয়তা কমে যাবে। এলাকার ভোটারদের মধ্যে এই এপ্সের মাধ্যমে ভোটার স্লিপ বের করতে দেখা যাচ্ছে। শামীম হাওলাদার নামের একজন ভোটার জানান, আগে ভোটারের ক্রমিক নাম্বার জানার জন্য ভোট কেন্দ্রে ভীড় জমাতে হতো। এই এপ্সের মাধ্যমে এখন অনলাইনে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers