বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
চিতলমারীতে কাঁদামাখা রাস্তায় চরম দুর্ভোগ

চিতলমারীতে কাঁদামাখা রাস্তায় চরম দুর্ভোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের পাটনিবাড়ি খালের দুই পাড়ের কাঁচা রাস্তার বেহাল দশা। জনদুর্ভোগ এখন চরমে। ওই রাস্তা দুইটি উঁচু ও পাকাকরণের জন্য ভুক্তভোগীরা জোর দাবী জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ আবুল কালাম ও ফেরদাউস হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, চিতলমারী পশ্চিমপাড়া গ্রামের এই রাস্তা প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্য। রাস্তার পাশে ১২৫ পরিবারের বসবাস। রয়েছে একটি মসজিদ ও মক্তব। বর্ষাকাল এলে এই মাটির রাস্তায় চরম দুর্ভোগে যাতায়াত করতে হয়। বিষয়টি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান জানেন।

স্থানীয় বাসিন্দা রতন রবিদাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, প্রায় পাঁচ বছর আগে দুইশ ফুট রাস্তা ইট বিছিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। বাকী রাস্তার জল-কাদায় তার অবস্থাও শোচনীয়।

সংশ্লিষ্ট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহীম মুন্সী বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের আলোচনা হয়েছে। বাজেট বরাদ্দ হলে রাস্তা পাকা হবে।

তবে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ জানান, বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের সভায় আলোচনা হয়েছে। বাজেট হলেই কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers