শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“এমরান সভাপতি-অনুপ সম্পাদক” চিতলমারীতে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের কমিটি গঠন

“এমরান সভাপতি-অনুপ সম্পাদক” চিতলমারীতে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের কমিটি গঠন

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কমিটি হয়।সভায় কণ্ঠভোটের মাধ্যমে গোড়ানালুয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমরানুজ্জামান শেখ সভাপতি ও গরীবপুর চরবানিয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপ বোস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সময় সহকারি শিক্ষক সাহেলী পারভীনকে জ্যেষ্ঠ সহ-সভাপিত,মো. আরিফুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক ও রিয়াজ হাসানকে অর্থ বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।
এর আগে কমিটি গঠনকে কেন্দ্র করে গরীবপুর চরবানিয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এক সভা হয়।সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বিপ্রদাস মজুমদার,ফেরদৌসি পারভিন,সহকারি শিক্ষক শান্তি রঞ্জন ব্রহ্ম, মো. আইয়ুব আলী শেখ, আমজাদ হোসেন ও মো. হাবিবুর রহমান।এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার মন্ডল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers