সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কিশোরীকে উত্যক্তের প্রতিবাদ এক যুবক নিহত ও আহত-১ ছুরিকাঘাতকারীর পরিবারের চারটি বসতঘরে উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

কিশোরীকে উত্যক্তের প্রতিবাদ এক যুবক নিহত ও আহত-১ ছুরিকাঘাতকারীর পরিবারের চারটি বসতঘরে উত্তেজিত জনতার অগ্নিসংযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে শুক্রবার দিবাগত রাত আটটার দিকে আব্দুল জব্বার শেখ (২৬) নিহত হয়েছেন। এসময় রাজীব শেখ (২৬) নামের এক যুবক আহত হয়। এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে উত্তেজিত জনতা হত্যার অভিযোগে অভিযুক্ত দেলোয়ার মুন্সী ওরফে আকাশদের চারটি বসতঘরে অগ্নিসংযোগ করে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে। উপজেলার গোড়ানালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রমের পাশে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল জব্বার শেখ গোড়ানালুয়া গ্রামের আব্দুল হক শেখের ছেল। আহত রাজিব শেখ একই গ্রামের গোড়া নলুয়া গ্রামের মো. তৈয়ব শেখের ছেলে। আহত রাজীবকে মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। ছুরিকাঘাতকারি দেলোয়ার মুন্সী ওরফে আকাশ ওই গ্রামের ডাবলু শেখের ছেলে।
পুলিশ জানায়, দুই তিন দিন আগে দেলোয়ার মুন্সী ওরফে আকাশ নিহত আব্দুল জব্বার শেখের প্রতিবেশী এক কিশোরীকে উত্যক্ত করে। এই বিষয়ের প্রতিবাদ করে আব্দুল জব্বার শেখ এবং রাজীব শেখ। তাদের সাথে শুক্রবার সন্ধ্যার দিকে দেলোয়ার মুন্সী ওরফে আকাশ, তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলুর সাথে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এসময় দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজিব ও জব্বারকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। এছাড়া, মো. রাজিব শেখের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার মুন্সিদের চারটি বসতঘরে অগ্নিসংযোগ করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে। হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers