সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম বাল্যবিবাহ বন্ধ করলেন এবং নিলেন ব্যাতিক্রমি উদ্যোগ

ফকিরহাটের শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম বাল্যবিবাহ বন্ধ করলেন এবং নিলেন ব্যাতিক্রমি উদ্যোগ

আলমগীর হোসেন : ফকিরহাটের শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম বাল্যবিবাহ বন্ধ করলেন এবং নিলেন ব্যাতিক্রমি উদ্যোগ।ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের উদ্যোগকে সাড়া দিয়ে বাল্যবিবাহকে লাল কার্ড দেখাতে নিয়েছেন এ ব্যতিক্রমী উদ্যোগ।বাল্যবিবাহ বন্ধের অংশ হিসেবে গতকাল ১৯ আগষ্ট রোজ বুধবার বিকালে শুভদিয়ার কচুয়া গ্রামের, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মোছাঃ হালিমা খাতুন (১১) কে অর্থিক অভাবে পিতা মোঃ রফিক শেখ বাল্যবিবাহ দেওয়ার জন্য সার্বিক ব্যবস্থা নিয়ে, গোপনে বিয়ে দিতে যান। শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম ও শুভদিয়া ইউনিয়ন উন্নয়ন সহযোগী প্রবীর বিশ্বাসের সহযোগীতায় গোপন সংবাদ ভিত্তিতে বিয়েতে বাঁধা প্রদান করে পরিষদে নেওয়া হয়।পরে সার্বিক বিবেচনা করে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল ইসলাম মোঃ রফিক শেখ কে মেয়ের লেখাপড়া বন্ধ না হয় এবং পরিবারটিকে ইউপি প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভিজিডি কার্ড করে দেওয়া ও লেখাপড়া অবহত রাখার জন্য আর্থিক সহায়তা প্রদানের ওয়াদা করেন।উক্ত পরিবারকে সেই সময় ৩০ কেজি চাউল দেওয়া হয়।পরিবারের সকলে খুশি হয়ে সকলের সামনে মেয়েকে বাল্যবিবাহ দিবেনা বলে ওয়াদা করেন। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এই বাল্যবিবাহ বন্ধ ও ব্যাতিক্রমি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers