সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে বসতবাড়ীতে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে মারপিট

ফকিরহাটে বসতবাড়ীতে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে মারপিট

নাসির উদ্দিন, কাটাখালি (বাগেরহাট):ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ঠিকরীপাড়া গ্রামের একটি বসতবাড়ীতে ডাকাতি সংঘঠিত হয়েছে। রবিবার দিনগত গভীর রাতে ওই গ্রামের ফকির শফিকুল ইসলামের বাড়ীর পিছনের দরজা ভেঙ্গে ৫/৬জন মুখোশপরা ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়ীতে থাকা শফিকুল ইসলামের বৃদ্ধা মাতা সাফিহা খাতুন(৬৫) বাধা দিলে তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে এবং হাত বেধে দেয়। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় ৫০হাজার টাকা ও আড়াই ভরি স্বর্নালংকার এবং অন্যান্য মুল্যবান মালামাল নিয়ে যায়। পরে এ খবর পেয়ে রাতেই অন্যবাড়ীতে থাকা ছেলে ও স্বজনরা ছুটে আসে এবং বৃদ্ধা মাকে বাড়ীতেই চিকিৎসা দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে সোমবার সকালে ফকিরহাট থানার এএসপি মোঃ ছয়ের উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। ক্লিনিক ব্যবসায়ি শফিকুল ইসলাম জানান রাত ২টার দিকে ঘরের পিছনের দরজা ভেঙ্গে মুখোশপরা ৪ জন প্রবেশ করে তার মা সাফিহা খাতুনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তার মা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে প্রথমে মরাধর করে পরে মুখে কাপড় মুড়িয়ে ঢুকিয়ে দেয় এবং দুই হাত বেধে দেয় । পরে নগদ টাকা, স্বর্নালংকার ও মালামাল নিয়ে যায়। ঘরে প্রবেশ করা ৪ জন ছাড়াও বাইরে আরো লোক ছিল। আমরা ডাকাতির ঘটনা ফকিরহাট থানা পুলিশকে জানিয়েছি। সকালে এএসপি সাহেব এসেছিলেন। ফকিরহাট এ এসপি মোঃ ছয়ের উদ্দিন বলেন, ওই বাড়ী পরিদর্শন করা হয়েছে। দুবৃর্ত্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, রবিবার দুপুরে ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা এলাকাথেকে তৌহিদুর রহমানের একটি ডিসকভার মটর সাইকেল ও সন্ধ্যায় ফকিরহাট মাছ বাজার থেকে ব্যাবসায়ি সেলিম শেখের একটি পালসার মটরসাইকেল চুরি হয়েছে। ২টি ঘটনাই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

চুলকাঠি২৪/নিউজ  

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers