সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রাখালগাছি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা

রাখালগাছি ইউনিয়নে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাখালগাছি বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, থান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, আসাফ উদদৌলা জুয়েল, হারুন শেখ, সেলিম ভূঁইয়া, কামরুজ্জামান শিমুল, শেখ মহিদুল ইসলাম, শেখ হাবিব ওয়াহিদ, শিরিনা আক্তার ও সালমা আক্তার। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন, খান গোলজার হোসেন, শেখ হাসান আল মামুন বাপ্পি, সাইফুজ্জামান বাবু, আল মাহমুদ দীপু, শেখ সেলিম উদ্দিন, মতিউর রহমান মান্টু, মাহফুজুর রহমান সেন্টু, শেখ নাজমুল ইসলাম, মুস্তাকিন বিশ্বাস, শেখ শরিফুল ইসলাম গোরা, ওবায়দুল ইসলাম চাদ, শেখ সোহানুজ্জামান সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিএনপি নেতা শেখ আব্দুস সালাম। প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন তার বক্তৃতায় বলেন, আমি প্রতিশ্রুতি ও নিশ্চয়তা দিচ্ছি এদেশে আমার মুসলমান ভাইয়ের যেমন অধিকার হিন্দু ভাইদেরও তেমন অধিকার রয়েছে। সকলের সম অধিকার নিশ্চিত করা হবে। রাখালগাছি ইউনিয়নে একটি হাসপাতাল নির্মাণ করা হবে যেখানে এই ইউনিয়নের মানুষ সেবা গ্রহণ করতে পারবে। তাছাড়া দ্রুত সময়ের মধ্যে এই বাজারে প্রতিষ্ঠিত একটি ব্যাংকের শাখা খোলা হবে। ওয়াটার রিজার্ভের মাধ্যমে এই এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে। সকল ভেদাভেদ ভুলে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক ধানের শীষ বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers