শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

বাগেরহাটে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ভস্মীভূত প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

চুলকাটি অফিস

বাগেরহাট সদর রাখালগাছির সৈযদপুর গ্রামের মোড়লপাড়ায় একটি ঘর পুড়ে ভস্মীভূত। ঘটনাটি ঘটেছে গতকাল (৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় সৈয়দপুর গ্রামের সামতুল্লা মোড়লের ছেলে সেলিম মোড়ল(৪৫), ঘরের ভিতর থাকা নগত ৭৫ হাজার টাকা মালামালসহ অগ্নিকাণ্ডে মোট ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । ঘর পুড়া খবর শুনে পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাখালগাছি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ফারাজী ও ২ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ফারাজী প্রমূখ। কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত সেলিম মোড়ল ও তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যান বাড়িতে কেউ ছিলেন না ঠিক সেই মুহুর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। টিনের তৈরি একটি বসতঘর এবং একটি রান্নাঘরের মালামাল পুড়ে ভস্মীভূত হয় আগুনের লেলিহান শিখা ২০ মিনিটের মুহূর্তের মধ্যে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায় । পাশে থাকা লোকজন আগুন দেখতে পান, আগুন নিয়ন্ত্রণে আনার আগে ঘরের ভিতর থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিনে ক্ষতিগ্রস্ত সেলিম মোড়লের সাথে কথা বলে জানা যায় কাল আমরা কেউ বাড়িতে ছিলাম না এসময় আগুন আমার দুটি ঘরের মালামাল ও কিছু দিন আগে রিক নামে একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা লোন নিয়েছি নগত ৭৫ হাজার পুড়ে ছাই লোনের টাকা রাখা টেংকিসহ আমার সংসারের যাবতীয় মালামাল পুড়ে ছাই এখন আমি নিঃস্ব হয়ে গেলাম এমতাবস্থায় সংসার চালাবো কি করে । স্থানীয় সরকার প্রতিনিধির কাছে আমার চাওয়া যাতে করে পূনরায় আমার পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers