সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোংলায় ডাক্তার-কর্মচারীদের মানববন্ধন

মোংলায় ডাক্তার-কর্মচারীদের মানববন্ধন

মাসুদ রানা , স্টাফ রিপোর্টার (মোংলা)।

সিলেটের জৈন্তাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের ওপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে  মোংলায়   মানববন্ধন করেছেন ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন হয়। এই সময় তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আত্ততায় আনার দাবি জানান। এছাড়া চিকিৎসকদের নিরাপত্তাদানে আনসার নিয়োগের দাবি জানান। এ দাবি বাস্তবায়িত না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দুপুর ১২ টার পর থেকে  ১২ টা ১৫ মিনিট হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারিরা এ সময় কর্ম বিরতি পালন করেন ।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহিম হোসেন, মেডিকেল অফিসার ডা. স্বরূপ পোদ্দার,  ডা. মৌসুমী ইয়াসমিন, ডা. আফসানা নাঈমা হাসান, নার্সিং সুপারভাইজার, নার্সিং ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ফার্মাসিস্ট, স্টোর কিপার, প্রধান সহকারিসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় আহত চার রোগীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতের লোকজন হাসপাতাল ভাঙচুর, অগ্নিসংযোগসহ কর্তব্যরত চিকিৎসকদের মারধর করেন। এ ঘটনায় সারা দেশের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers